ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার লুটের মামলায় গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার লুটের মামলায় গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বগুড়া সদরের গোলাম মোস্তফা , শাহাজাহানপুর থানা সদরের ট্রাকচালক মহিদুল ইসলাম ও হেলপার সাকিব হোসেন ।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত ৭ অক্টোবর গভীর রাতে রায়গঞ্জের চকনুর নামকস্'ানে তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ ট্রাক একই এলাকার রৌহা ব্রিজ সন্নিকটে পৌঁছলে ডাকাতরা পথরোধ করে।

এ সময় তারা ট্রাক চালকসহ গাড়িতে থাকা অন্যান্যদের দেশীয় অস্ত্রে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে দূর্বৃত্তরা ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং ভোর রাতে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার ফাঁকা রাস্তায় থামিয়ে দুটি মিনি ট্রাকে ওই সিলিন্ডার গ্যাসের বোতলসহ চালক ও হেলপারের ৩টি মোবাইল ফোন ও নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে নারায়নগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর গ্রামের মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বিশেষ তদন্ত কার্যক্রম শুরু করে।

এ তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বগুড়া সদর ও শাহাজাহানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের দেয়া তথ্যর ভিত্তিতে ৪৮টি সিলিন্ডার বোতল ও ১টি মিনি ট্রাক উদ্ধার করা হয়। এ মামলার তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত