ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে অনুদান প্রদান

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে অনুদান প্রদান

ময়মনসিংহের নান্দাইলে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৩১টি পূজা মণ্ডপে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫ হাজার টাকা করে এ বরাদ্দ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ প্রদান করা হয়। এ আর্থিক সহায়তা শারদীয় দুর্গাপূজা উদ্?যাপনে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর কাজে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত