
দুর্গাপুজা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ আশ্রম ও স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রমের উদ্দ্যোগে ৫১ জন অসহায় দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুল্লাগড়ায় আশ্রম চত্ত্বরে এ বস্ত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ আশ্রমের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক প্রভাত সাহা, স্বামী কাশিকানন্দজি মহারাজ, সদস্য দীপক সাহা, বিশ্বজিৎ সাহা প্রমুখ।