ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত, আহত ১০

সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত, আহত ১০

ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৫৫) নামে এক সিএনজি ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরেরর দিকে ভোলা-চরফ্যাশন ড়কের বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রেজু মুন্সীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের দালাল বাজার এলাকায় বিপরীতমুখী দুটি সিএনজির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত