ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাণীশংকৈলে যুবকের লাশ উদ্ধার

রাণীশংকৈলে যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে ফাঁকা জায়গা থেকে যতীশ চন্দ্র নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত যতীশ চন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে ধানক্ষেতের আইলের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ওই এলাকায় কীভাবে তিনি এসেছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত