ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ধোবাউড়া ভালুকাপাড়া মিশনে ভ্যাটিকান সিটির আর্চবিশপ

ধোবাউড়া ভালুকাপাড়া মিশনে ভ্যাটিকান সিটির আর্চবিশপ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গতকাল শনিবার সকাল ১০ টায় ভালুকাপাড়া মিশনে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন ইতালির ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট রান্ডেল।.তার আগমন উপলক্ষে মিশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাকে স্বাগত জানান ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামসহ মিশনের দায়িত্বপ্রাপ্ত ফাদাররা। পরে মিশনে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠান শেষে মার্সেল সিচাম ও নিলীমা দাংগুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সামাজিক কর্মকাণ্ডে অবদান ও মানবকল্যাণমূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয় বলে জানা গেছে। স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি প্রদান এবং এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত