
ভোলার লালমোহনে শিম গাছ রোপণ নিয়ে বাগবিতণ্ডার জেরে ধরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফিরোজকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নিহত ফিরোজ কালমা ইউনিয়নের (উত্তর) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাশেম আলীর ছেলে। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছ, গত বৃহস্পিতবার উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়িতে ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে তার নিজস্ব জমিতে শিম গাছ রোপণ করে সেখানে বাঁশের মাচা দেন।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ওই মাচা কাজলের স্ত্রী জান্নাত কেটে ফেলেন। নামাজ পড়ে ফিরোজ তা দেখতে পেয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে
কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন। স্থানীযরা গুরুত্বর আহত অবস্থায় ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।