ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

৫৫তম জাতীয় সমবায় দিবসে দেশ গড়ার ডাক

৫৫তম জাতীয় সমবায় দিবসে দেশ গড়ার ডাক

সারা দেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নে সচেতনতা বাড়াতে গতকাল রোববার দিবসটি পালন করা হয়। এ বছরের সমবায় দিবসের প্রতিপাদ্য— 'করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ'।

টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে পারে। সমবায়ের মূল শক্তিই হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা। তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। গতকাল রোববার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।' এ প্রতিপাদ্যকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপস্থিত সমবায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন। এরপর তিনি শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত

'সমবায় পণ্য মেলা'র স্টলগুলো পরিদর্শন করেন। তিনি মেলায় বিভিন্ন সমবায়ী সংগঠনের পক্ষ থেকে অংশ নেওয়া নান্দনিক পণ্যের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করেন।

জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসকআবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা ইফতেখার হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

রংপুর : রংপুরে জাতীয় সমবায় দিবস ৬ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার। রংপুর বিভাগীয় প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সমভাবাপন্ন মানুষ বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধভাবে সমবায় ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারে। সেই চিন্তা ও চেতনা থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সমবায় সমিতি গড়ে উঠেছে। যারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা সমাজের অন্যদের তুলনায় ব্যতিক্রমী ও প্রশংসনীয় ভূমিকা রাখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'গ্রামেই হবে আমাদের সকল উন্নয়নের ভিত্তি' এই স্লোগানের কথা উল্লেখ করে তিনি বলেন, সমবায় মূলত গ্রাম, পাড়া ও মহল্লাভিত্তিক সম্মিলিত উদ্যোগ। যেখানে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষ একই চিন্তা ও লক্ষ্য নিয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুরের জেলাপ্রশাসক ইসরাত জাহান বলেন, সমবায়ের মাধ্যমে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। সমবায়ীদের উন্নয়নে ঋণ সঠিক কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নজরদারি করতে হবে। ঋণগ্রহীতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে, যাতে তারা আয় বাড়িয়ে সহজে ঋণ পরিশোধ করতে পারেন। সমবায় বিভাগের এসব কার্যক্রম আরও জোরদার হলে রংপুরসহ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের জেলা সমবায় অফিসার জাহিদুল হাসান, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রেজোয়ানা ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচি এবং সমবায় মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

সাটুরিয়া : মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৫৫তম সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গতকাল দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার এর সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার মো. মাকসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী অনিক ইসলাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।

পীরগঞ্জ: রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় দপ্তর কর্তৃক সম্মিলিতভাবে সমবায় দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার পীরগঞ্জ অডিটরিয়ামে পীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল বাকীউল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পীরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সভাপতি সাইফুল আজাদ মন্ডল, সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, পৌর বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমান, যুব শক্তির কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ কাওছার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা প্রমুখ।

হালুয়াঘাট: ময়মনসিংহের হালুয়াঘাটে র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা জামাতের আমির মোয়াজ্জেম মাস্টার,হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন, উপজেলা সমবায় অফিসার (অতিঃ দাঃ) আবু রায়হান মোহাম্মদ শাইরিয়া আকন্দ,উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবুল হাশিম প্রমুখ।

মেলান্দহ : জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে মেলান্দহ উপজেলা প্রশাসনের সমবায় বিভাগ উপজেলা হলরুমে এর আয়োজন করে। গতকাল সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ করে।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ ভূইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি। প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলকে সমবায়ের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সমবায় ও সমবায় সমিতির সঙ্গে যুক্ত থেকে পরস্পরের মধ্যে সাহায্য সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন সমবায়ের মাধ্যমে উদ্যোগ গ্রহন করে কাজ করলে নিজেদের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা সম্ভব। উপজেলা একডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান,কৃষি অফিসার আশিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, সাংবাদিক শাহ জামাল প্রমুখ।

দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা থানার এসআই সঞ্জয় পাল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক দেবহাটা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, ছায়াপথ সমবায় সমিতির পরিচালক অনিকেত আলাম, কুলিয়া পূর্বপাড়া সমবায় সমিতির পরিচালক বাসুদেব মন্ডল, দেবী শহর সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ প্রমুখ।

সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে আজ ৮ই নভেম্বর ২০২৬ইং রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুল্যাহ।

আলোচনা সভায় বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি লিজা রিসিল তার বক্তব্য বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বনির্ভরতা অর্জন এবং গ্রামীণ জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের আদর্শকে বুকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সমবায় ব্যবস্থা গড়ে তোলার ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা সমিতির সদস্য দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত এবং দামুড়হুদা থানা জামায়াতের আমির নায়েব আলী। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশ নেন।

চান্দিনা : কুমিল্লার চান্দিনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ চান্দিনা আসনে সংসদ সদস্য আতিকুল আলম শাওন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে বক্তৃতা করেন - উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহেদুর রহমান, অম্বরপুর শাপলা শ্রমজীবী সমবায় লিমিটেড এর সভাপতি মো.ফারুক হোসেন,চান্দিনা অগ্রনী সঞ্চয় ও ঋণদান সমবায় লিমিটেড এর সভাপতি মো.পারভেজ রানা, কুরআন তেলাওয়াত করেন ধেরেরা জনসেবা সঞ্চয় ও ঋণদান সমবায় লিমিটেড এর সভাপতি মো.মফিজুল ইসলাম, গীতা পাঠ করেন চন্দ্রীমা দেব।

ধর্মপাশা : ধর্মপাশায় নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় এবং স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে ও প্রল্লী জীবীকায়ন প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ভিত্তিক সমাজ গঠনে সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা নিয়ে সমবায়ীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এসএম রহমান, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মজিবুর রহমান মজুমদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম কামাল, যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, কৃষি দলের সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাব সভাপতি সেলিম আহম্মেদ, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মজুমদার, সমবায় কার্যালয়ের সহকারী পরির্দশক রুহুল আমীন প্রমুখ।

বেলাবো : নরসিংদীর বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। বেলাবো উপজেলা সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগমের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, বেলাবো উপজেলা যুব কর্মকর্তা মাসুদুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম, বেলাবো প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলমগীর পাঠান, সদস্য বাদল মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরেও নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় একটি সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে ও জিন্না সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রোকনুজ্জামান তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর অফিসার এমএ মতিন, উপজেলা দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, বিআরডিপি চেয়ারম্যান আ. আজিজ মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা মডেল মসজিদের ইমাম আলামীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কলমাকান্দা : নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা। সমবায়ী শিক্ষক এনামুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল বারী চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, শিখা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, সমবায়ী মাকসুদ রহমান বিপ্লব, বিআরডিবির সহসভাপতি হাবিবুর রহমান সবুজ, একে এম শাহজাহান কবীর, মো. সেলিম মিয়া, চন্দন তালুকদার ও আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় উপজেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমবায় বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমবায় খাতে অবদান ও কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আরও দুজন ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি কার্যকর মাধ্যম।

ধোবাউড়া : ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হুদার সভাপতিত্বে এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুল আমিনের.সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুস সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের আর্থসামাজিক অগ্রগতিতে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, স্বাবলম্বিতা ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা জামায়াতের আমির, চরফ্যাশন মিউচুয়াল বেনিফিট হাউজ বিল্ডিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, একই সমিতির সহ-সভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা এবং উপজেলা কেন্দ্রীয় সমিতির সাবেক সভাপতি জাফরুল্লাহ বাবুল।সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন হজ ও ওমরাহ সঞ্চয় ও ঋণদানকারী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম, নজরুল নগর কৃষি উৎপাদন সমিতির সভাপতি কামরুল সিকদার এবং পূর্ব চর চালচর মৎস্য আড়ত সমিতির সভাপতি শাহে আলম ফরাজী। বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। সমবায়ের মূল লক্ষ্য পারস্পরিক সহযোগিতা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও আয় বৃদ্ধি করা। তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক বৈষম্য কমাতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। সমবায় সমিতিগুলো স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের মাধ্যমে পরিচালিত হলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

দশমিনা : পটুয়াখালীর দশমিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পরিষদ এলাকায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি বের করে শহরেরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদ ঢাকা উত্তরের সহ-সভাপতি মিজান হালাদার, দশমিনা উপজেলা সমবায় কর্মকর্তা খায়রুল আলম, দশমিনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, দশমিনা থানার এসাই নাজমুল হাসান, আরডিও আরিফুর রহমান শাহিন, দশমিনা গনঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল প্যাদা, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহিন প্রমুখ।

ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তৌহিদুর রহমান মিলন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, শিক্ষা ও কর্মচারী কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আমিনুল হক, অবসরপ্রাপ্ত পরিদর্শক হাসিম উদ্দিন এবং ঘাগড়াপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সমবায়ী আফরুজা বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ বলেন, সমবায় হলো— সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমবায় প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ জন্য সমবায় প্রতিষ্ঠানগুলোকে দল মতনির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, বোয়ালখালীর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয়সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় সমবায় দিবসের সূচনা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দিন চৌধুরী ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতি হিসেবে কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও উত্তরভূর্ষি সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ঘোড়ারঘাট : দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,র্য্লাী এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের করা হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার মিতালী, এসআই ওয়াজেদ উল্লাহ সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম। এছাড়াও বক্তব্য দেন, ঘোড়াঘাট কৃষি মৈত্রী সমবায় সমিতির সভানেত্রী মহসিন আক্তার এবং বাঁশমুড়ী সোশ্যাল ওয়েলফেয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।

ভূরুঙ্গামারী: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, গাভী ক্রয়ের জন্য চেক ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ জাতীয় সমবায় দিবস পালনের আয়োজন করে। গতকাল রোববার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সমবায় দিবসের কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া এতে সভাপতিত্ব করেন।

সভায় ভূরুঙ্গামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বোরহান আলী, আন্ধারীঝাড় নারী উন্নয়ন সংস্থার শাহানাজ বেগম, পাইকেরছড়া মৎসজীবী সমবায় সমিতির জিন্নাত আলী বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, আইসিটি অফিসার আশরাফুল আলম ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম উপস্থিত ছিলেন।

কয়রা : খুলনার কয়রায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আহাদ আলী মন্ডল, পল্লী দারিদ্র বিমোচন অফিসার বিল্লাল হোসেন, এড, আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুল আলম, সমবায়ী সোনালী রাণী, মারুফা বেগম, সালমা খাতুন, আজিজুল ইসলাম প্রমুখ। সভায় ১৭৫ জন সমবায়ী উপস্থিত ছিলেন।

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মে শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল ও সাংবাদিক রবিউল আলম ফরাজী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান সহ প্রমুখ। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত