ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কয়রায় নদীর তীর রক্ষায় তৈরি হচ্ছে ব্লক

কয়রায় নদীর তীর রক্ষায় তৈরি হচ্ছে ব্লক

সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ভয়াবহ ভাঙন ঠেকাতে শাকবাড়িয়া ও কপোতাক্ষ নদের তীর রক্ষায় লাখ লাখ সিসি ব্লক তৈরি করার কাজ চলমান। এ সকল ব্লক নদীর তীরে প্লেসিং ও কিনারে ফেলানো হচ্ছে।

বেঙ্গল গ্রুপ ইন্ড্রাট্রিজের এফআইডিএল প্রকল্পের আওতায় ৫টি প্যাকেজে দক্ষিণ বেদকাশির আংটিহারা ও জোড়শিং বেড়িবাঁধে ১৪ লাখ ৭৮ হাজারের বেশি ব্লক তৈরীর কাজ এগিয়ে চলেছে। ২ লাখ ৯ হাজারের বেশি ব্লক নদীর তীর রক্ষায় প্লেসিং করা হবে বলে জানান বেঙ্গল গ্রুপের প্রকল্প ম্যানেজার রাশেদুল ইসলাম। ১৭০ কোটি টাকা ব্যয়ে ব্লক নির্মাণের কাজ শেষ হবে ২০২৭ সালের জুন মাসে। ২০২৩ সালের শেষ নাগাদ প্রকল্পের কাজ শুরু হয় এবং বর্তমানে কাজের অগ্রগতি ৫৬ শতাংশ বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/১ পোল্ডারের সেকশন অফিসার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মশিউল আবেদিন। কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর তীর রক্ষায় এমএম বিল্ডার্স কর্পোরেশন কাশিরহাট, গাতিরঘেরি, আমিন এন্ড কোম্পানি গাববুনি, হরিহরপুর, আংটিহারা, ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড গোলখালি বেড়িবাঁধ ও নিউ টেক কোম্পানি চরামুখা, ঘড়িলালের বেড়িবাঁধের নদী ভাঙন রোধে লাখ লাখ সিসি ব্লক তৈরি করে নদীর কিনারে ফেলানোর কাজ অব্যাহত রেখেছে।

এমএম বিল্ডার্সের সাইট ম্যানেজার তানভীর আহমদ জানান, ব্লক নির্মাণের কাজ এগিয়ে চলছে কিন্তু ফান্ড পেতে বিলম্ব হওয়ায় কাজের অগ্রগতি একটু কম। দক্ষিণ বেদকাশির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওসমান গণি খোকন বলেন নদীর তীর রক্ষা কাজ শেষ হলে নদী ভাঙনের কবল থেকে এলাকার মানুষ রক্ষা পাবে।

পানি উন্নয়ন বোর্ড খুলনা-২ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, নদীর অব্যাহত ভাঙন রোধে স্ব স্ব ঠিকাদার সিসি ব্লক তৈরি করে প্লেসিং ও ড্যাম্পিং করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত