
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক গণভোটের রায় মানতে হবে। ৭০% লোক গণভোটে রায় দিয়েছিলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।জুলাই বিপ্লবের রক্ত বৃথা যেতে পারে না, শুধু মাত্র সংবিধান সংশোধননের জন্য এত রক্ত দেয়া হয়নি,সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারেক রহমানকে ভাল বাসি তার মা বেগম খালেদা জিয়া ছিলেন আপোষ হীন নেত্রী ।এই সরকারের অনেক সিন্ধান্ত বুকে পাথর চেপে মেনে নিয়েছি। বিএনপিকে শহীদ জিয়ার আর্দশে রাজনীতি করতে হবে। তিনি আরো বলেন,সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গ্যাস- বিদ্যুৎ ও দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতি রোধ,মুন্সীগঞ্জ জেলার সকল সড়ক দ্রুত মেরামত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নুর হোসাইন নুরানি সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহ হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক,মোমেনশাহী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদুল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুলর রহমান হেলাল, যুগ্ন মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ।কেন্দ্রীয় যুব মজলিসের মহাসচিব সোলাইমানি। মুন্সীগঞ্জ জেলা মহাসচিব মাওলানা মুফতি মুহাম্মদ অলিউল্লাহ হাসান বাংলাদেশ খেলাফত মজলিস ছাত্র আন্দোলন সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সীগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান খেলাফত আন্দোলনের জেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান লৌহজং উপজেলা সেক্রেটারি আমিনুল ইসলাম আমিন রিকাবী বাজার রামগোপালপুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীনগর উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু সাইদ বিক্রামপুরী, মাওলানা মুহাম্মদ মুফতি মুসফিকুর রহমান প্রমুখ।