ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার

আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীতে আর্থিক সাক্ষরতা সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অগ্রণী ব্যাংক পিএলসির মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি, রাজবাড়ী শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির রাজবাড়ী শাখার ব্যবস্থাপক সেলিম খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার নিশিকান্ত বসু এবং সিনিয়র অফিসার সালমান শাহ সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি, রাজবাড়ী শাখার দ্বিতীয় কর্মকর্তা আল মামুন। সেমিনারে উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে সেলিম খান বলেন, আর্থিক সাক্ষরতা বলতে শুধু ব্যাংকে হিসাব খোলা বা টাকা জমা রাখাকে বোঝায় না। বরং নিজের আয়-ব্যয় সম্পর্কে সচেতন হওয়া, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, প্রয়োজন অনুযায়ী ঋণ গ্রহণ, সময়মতো ঋণ পরিশোধ এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাই আর্থিক সাক্ষরতার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন মানুষের জীবনকে অনেক সহজ করেছে। তবে এ ক্ষেত্রে পিন, পাসওয়ার্ড, ওটিপি ও ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, ব্যাংকিং চ্যানেল ব্যবহার এবং ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যয়ের বিষয়ে সচেতন হতে হবে। এ ধরনের সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন আর্থিক আচরণ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার নিশিকান্ত বসু আর্থিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবার যথাযথ ব্যবহার এবং আর্থিক লেনদেনে সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার সিনিয়র অফিসার সালমান শাহ সুমন নিরাপদ ডিজিটাল লেনদেন, ব্যক্তিগত আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ডিজিটাল আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত