ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রকল্পের মেয়াদ শেষ, তবুও থামেনি বালু উত্তোলন

প্রকল্পের মেয়াদ শেষ, তবুও থামেনি বালু উত্তোলন

কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগের অধীনে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পূর্বমাদলা মৌজার খুলুমবাড়ী এলাকায় ডাইক নম্বর-১ এর ড্রেজিংকৃত স্তুপাকারে সংরক্ষণ করা বালু অপসারণের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। কিন্' নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেখানে বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। স্'ানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব বিস্তার করে এখনো অবাধে বালু উত্তোলন ও বিক্রি করা হে"ছ। এতে সরকারি সম্পদ ব্যবস্'াপনা, প্রকল্পের শর্ত এবং রাজস্ব আদায় নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এদিকে প্রশাসন নিরব। অভিযোগের তীর উঠেছে বালু অপসারণের ইজারাদার শৈলকুপা থানা বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল হোসেন মোল্লার ব্যবসায়ী প্রতিষ্ঠান জমিদার ট্রেডার্স ও ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দারের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় নদী খননের মাধ্যমে উত্তোলিত বালু নির্দিষ্ট স্'ানে স্তুপাকারে রাখা হয়। পরবর্তী সময়ে নির্ধারিত প্রক্রিয়ায় এসব বালু অপসারণের জন্য কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগ ইজারা প্রদান করে। ইজারার শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বালু অপসারণের কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার পরও কীভাবে বালু উত্তোলন ও বিক্রি চলছে, তা নিয়ে স্'ানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মেয়াদোত্তীর্ণ অবস্'ায় বালু বিক্রির মাধ্যমে যে অর্থনৈতিক লেনদেন হে"ছ, তার হিসাবই বা কীভাবে সংরক্ষণ করা হে"ছ? আরও অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট এলাকায় বালু অপসারণের কার্যক্রম পরিচালনা করা হে"ছ। ফলে স্'ানীয়ভাবে কেউ প্রতিবাদ করতে সাহস পাে"ছন না বলেও দাবি করেছেন কয়েকজন। তবে এসব অভিযোগের সত্যতা নিরূপণে সরেজমিন তদন্ত, ইজারার চুক্তিপত্র এবং বালু পরিবহনের অনুমতিসংক্রান্ত নথি যাচাই করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, নদী ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত বালু সরকারি প্রকল্পের সম্পদ। এ সম্পদ অপসারণ ও বিক্রির ক্ষেত্রে ইজারার শর্ত, নির্ধারিত সময়সীমা এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। মেয়াদ শেষ হওয়ার পরও বালু অপসারণের কার্যক্রম চললে তার পেছনে বৈধ অনুমোদন রয়েছে কি না, তা প্রশাসনের খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে, খুলুমবাড়ী এলাকায় বালু অপসারণের বর্তমান অবস্'া, উত্তোলিত বালুর পরিমাণ, বিক্রির হিসাব, ইজারার মেয়াদ এবং মেয়াদ বাড়ানোর কোনো অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে স্ব"ছ ব্যাখ্যা দাবি করেছেন স্'ানীয় সচেতন মহল। প্রয়োজনে ইজারাসংক্রান্ত সব নথি, বালু বিক্রির হিসাব এবং সরকারি রাজস্ব আদায়ের তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে। এ বিষয়ে ঠিকাদার বাবুল হোসেন মোল্লার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ড্রেজিংকৃত স্তুপাকারে সংরক্ষণ করা বালু অপসারণের অনুমতি পেয়ে সীমানা জটিলতার কারণে নিদ্ধারিত সময় থেকে তিন মাস বালু অপসারণ করতে সময়ক্ষেপন করতে হয়, যার ফলে বরাদ্দকৃত স্'ান থেকে অন্য স্'ানে বালু ফেলে বর্তমানে সেখান থেকে বালু অপসারণের কার্যক্রম অব্যাহত আছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ড্রেজিংকৃত বালু আমাদের জমির ওপর রাখা হয়েছে। সে কারণে বিষয়টি আমাকে দেখভাল করতে হয়। তিনি আরও জানান, জমির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তিনি বিষয়টি তদারকি করছেন। তবে কাজের মেয়াদ শেষ হওয়ার পরও বালু অপসারণ কার্যক্রম অব্যাহত থাকার বিষয়ে কোন সুস্পষ্ট ব্যাখ্যা দেননি। কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানান, গত ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং হতে ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ পর্যন্ত এক বছর মেয়াদী জমিদার ট্রেডার্স, প্রোঃ বাবুল হোসেন মোল্লা, শৈলকুপা, ঝিনাইদহের অনুকূলে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পূর্বমাদলা মৌজার খুলুমবাড়ী এলাকায় ডাইক নম্বর-১ এর ড্রেজিংকৃত স্তুপাকারে সংরক্ষণ করা বালু অপসারণের কার্যাদেশ প্রদান করা হয়। প্রকল্পের মেয়াদ ১ বছর শেষ হওয়ায় ইজারাদার বাবুল হোসেন মোল্লা সময় বর্ধিতকরণের জন্য একটি আবেদন করেন কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগে তার এই আবেদনের পেক্ষিতে ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখে জেলা পানি সম্পদ ও ব্যবস্'াপনা কমিটির সভায় নিম্ন বর্ণিত শর্তসাপেক্ষে বরাদ্দকৃত ড্রেজিং বালুর অবশিষ্ট অংশ অপসারণের জন্য ২২ অক্টোবর ২০২৬ ইং ৬ মাসের সময় বর্ধিত করা হয় । তিনি আরও জানান, উত্তোলিত বালুর পরিমান ৬৫ হাজার ঘনমিটার, সর্বো"চ ৬৬ লক্ষ টাকা দরদাতা হিসেবে জমিদার ট্রেডার্সকে কার্যাদেশ দেয়া হয়। কিন্ত নিদ্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ করতে না পারায় ঠিকাদার বাবুল হেসেন মোল্লা ২য় মেয়াদে সময় বর্ধিতকরণের জন্য আরেকটি আবেদন জমা দিয়েছেন। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজুর রহমান মুঠোফোনে জানান, এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগের সাথে কথা বলে খোঁজখবর নিয়ে প্রয়োজনিয় ব্যবস্'া গ্রহন করব। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ খুলুমবাড়ীর এই বালু অপসারণের অভিযোগে কী পদক্ষেপ নেয়। সরকারি সম্পদ রক্ষা এবং প্রকল্পের স্ব"ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত