
চট্টগ্রাম কঙ্বাজার মহাসড়কে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারেজ (২১) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানা গেছে।?? গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।?? নিহত ফারেজ তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাজী পাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুত্র বলে জানা গেছে।?
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) এবং চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। নিহত ফারেজ সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।?? এই ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহী একজনকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন।
পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে তিনি জানতে পেরেছেন।?? পটিয়া হাইওয়ে থানার পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।