ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূঞাপুরে বাংলা ভাষার শুদ্ধতা নিয়ে কর্মশালা

ভূঞাপুরে বাংলা ভাষার শুদ্ধতা নিয়ে কর্মশালা

টাঙ্গাইলের ভূঞাপুরে 'সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানের শুদ্ধ উচ্চারণে' শীর্ষক কর্মশালা ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানীড়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি এডভোকেট মো.জাহিদ শামস, বিশেষ অতিথি কবি ও কথাসাহিত্যিক ড.শামীম আরা, লেখক মোরশেদা লাকী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমীর রহমান খান ইউসুফজাই, ছায়ানীড় প্রশাসনিক পরিচালক শাহনাজ রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার ইয়াসমিন ইয়াকুব, অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, অবসরপ্রাপ্ত শিক্ষক আল আমিন মন্ডল, প্রভাষক শামীম আরা, প্রভাষক ইসমতারা, শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, মো.মনিরুজ্জামান, মো.হাবিবুর রহমান, মো.শাহআলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ছায়া নীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে দশজন শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে বই প্রদান করা হয়। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আব্দুল হাই স্যার নামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত