ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হায়দার আলি সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত