
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা, হত্যা, অগ্নিকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার জেলা জিয়া পরিষদের উদ্যোগে-কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শহরের কানাইখালী এলাকায় জনতা ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচী। কর্মসূচিতে জিয়া পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আ.লীগের রাজনীতি অগ্নিসন্ত্রাস করা। তাদের উদ্দেশ্য দেশের নিরহ মানুষ হত্যা করা, বাড়িঘরে আগুন দেওয়া, দেশকে অস্থিতিশীল করা। ফ্যাসিস্ট আওয়ামীলীগ আবারো প্রামাণ করেছে তারা সন্ত্রাসী দল।
গত ২৪ জুলাই আওয়ামীলীগ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করে আন্দোলনের মুখে পালিয়েছে। তারা দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করছে। কোনো ভাবেই খুনি হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না। দেশে যদি আবার অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা শুরু করে তাদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধাক্ষ আহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্যে রাখেন-জেলা বিএনপির আহবায়ক মো. রহিম নেওয়াজ। এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন-নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চন, জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলার সভাপতি এ এন এম অধ্যাপক শামসুজ্জামান রুপম, বাগাতিপাড়া উপজেরার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, সংগঠনটির সিংড়া উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, গুরুদাসপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল, নাটোর সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অনেকে।