
বৃষ্টিকে উপেক্ষা করে বাগেরহাট শহর, চিতলমারি উপজেলা সদর ও মোল্লাহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিলে গিয়ে মিছিল শেষ হয়। একই দিন বেলা তিনটার দিকে চিতলমারি উপজেলা সদরের শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মাছ বাজার এলাকা ঘুরে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।
এদিন বিকালে টুঙ্গিপাড়া লাগোয়া মোল্লাহাট ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ কেন্দ্রীয় কৃষি ও গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।