
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের কার্যালয় ও সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ভিডিওতে দেখা যায়, গত বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের কার্যালয় ও সাবেক এমপির বাসভবনের সামনে অনেক লোকজন জড়ো হয় এবং প্রথমে দলীয় কার্যালয় ও পরে সাবেক এমপি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তারা লীগের নৈরাজ্যর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এছাড়া একই এলাকার আ.লীগ ও ছাত্রলীগ নেতার বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরর ঘটনা ঘটায়। এদিকে গত বুধবার ভোরে (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামীলীগের লকডাউনের সমর্থনে একটি ব্যানার লাগানো হয়। এ ঘটনারও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুবলেন, (কার্যক্রম নিষিদ্ধ) আ.লীগ জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে বিব্রত করতেই দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশের মতো সিরাজগঞ্জেও ক্ষুব্ধ হয়ে উঠছে এবং জনগণ এ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে।