ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় নারী ফুটবল দলের প্রীতিম্যাচ

ভাঙ্গুড়ায় নারী ফুটবল দলের প্রীতিম্যাচ

পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক বড়ালব্রীজ খেলার মাঠে বড়াল কিশোর ক্রীড়া চক্রের আয়োজনে নারী ফুটবল টুর্নামেন্টের প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ভাঙ্গুড়া পৌরসভার বড়ালব্রিজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রীতিম্যাচে অংশগ্রহণ করে দিনাজপুর প্রমিলা নারী ফুটবল একাডেমি ও নাটোর নর্থ বেঙ্গল সুপার নারী ফুটবল একাডেমি।

খেলায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মতিন, সার্বিক সহযোগিতায় ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাছির। খেলাটি পরিচালনা করেন ছানা উল্লাহ সহযোগি হিসাবে ছিলেন, কবিরুজ্জামান কবির, ফজলুল হক। খেলার উদ্বোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, উদ্বোধনের আগে বক্তব্য দেন, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ। নারী ফুটবলের প্রসার ও খেলাধুলায় নারীদের অংশগ্রহণ উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। খেলা ১-১ ড্র হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত