
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূণিঝড় 'আকভান' এর প্রভাবে বৃষ্টিতে পটুয়াখালীর দশমিন উপজেলার গ্রামগঞ্জের মাঠে পাকা আমন ধান মাটিতে পড়ে গেছে এতে দুশ্চিতায় পড়েছেন উপজেলার কৃষকরা। তবে কৃষকরা আশঙ্কা করে বলছেন, অসময়ের এই বৃষ্টিতে পাকা ধান পানিতে ভিজে যাওয়ায় ফলন কম হতে পারে। তারা আরও বলেন, বৃষ্টি ও হালকা বাতাসে পাকা এবং আধাপাকা আমন ধান মাটিতে পড়ে গেছে। ধান কাটা ও মারাই করে ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে। তবে উপজেলা কৃষি বিভাগের দাবী, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না কৃষকের ।
এ দশমিনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নে ১৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। তবে আমনের অর্জিত হয়েছে প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর। তবে উপজেলার কোন এলাকায় এখন পর্যন্ত আমন ধান কাটা শুরু করতে পারেনি অসময়ের বৃষ্টি কারনে।
এবিষয়ে দশমিনা সদর ইউনিয়নের কৃষক মো. আব্দুর রহমান সহ আরও কয়েকজন কৃষক জানান, অসময়ের বৃষ্টিতে পাকা ধান পানিতে ভিজে মাটিতে পড়ে আছে। এ ধান সংগ্রহ নিয়ে খুব দুশ্চিতায় আছি। এই ভেজা ধান কাটা ও বিক্রি করতে গেলে দাম পাবোনা। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এবিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মো. জাফর আহম্মেদ জানান, পাকা ধানের তেমন কোন ক্ষয়ক্ষতি হবেনা। তবে ৭০-৮০ শতাংশ কৃষকের খেসারির ডালের অসময়ের বৃষ্টিতে সমস্যা হয়েছে। তিনি আরও বলেন, দুই চারদিন পরে পাকা আমন ধান কৃষকরা ঘরে তুলতে পারবেন।