ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সারসহ ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সারসহ ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা ট্রাকভর্তি ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারগুলো জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ট্রাকের চালককে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত এসএম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ট্রাক চালকের নাম আব্দুল মান্নান। তিনি যশোরের চৌগাছ উপজেলার মশিউরনগরের আব্দুর রহিমের ছেলে। শাকিল হাসান বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহারাজপুর মেলার মোড় থেকে রাসায়নিক সারবোঝায় ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের চালক আব্দুল মান্নানকে আটক করা হয়। ট্রাক চালক পুলিশকে জানিয়েছে- ওই ট্রাকে ৭০০ বস্তা সার রয়েছে। সারগুলোর যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়েছিলো। তবে ট্রাক চালকের কাছে বৈধ কোন চালানপত্র বা অন্যান্য কাগজপত্র না থাকায় সারগুলোর জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোলাপের হাটের সার ডিলার হুমায়ন কবীর ওই সারগুলো এনেছিলেন। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সারগুলো কালোবাজারে বিক্রির জন্যই চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হয়েছিলো।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ পরিদর্শক এসএম শাকিল হাসান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত