ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিতকল্পে জনবল বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি সূত্র জানায়, বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্বপালন করছে বিজিবির সদস্যরা। সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বৃদ্ধির মাধ্যমে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে সীমান্ত এলাকা দিয়ে যাতে অবৈধভাবে কোন গমনাগমন অথবা প্রতিপক্ষ কর্তৃক অবৈধ অনুপ্রবেশ ঘটাতে না পারে সে জন্য ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সার্বক্ষনিক নজরদারি করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট, থার্মাল ড্রোন এবং স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তের যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিওপিসহ ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি সাতক্ষীরা সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত