ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

রাজশাহীর তাহেরপুর জিসি সুইজগেট-নলডাঙ্গা জিসি পুঠিয়া অংশ সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। গতকাল বুধবার সকালে রাজশাহীর পুঠিয়ার তাহেরপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, উপজেলা প্রকৌশলী এ, কে, এম আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান, সাবেক পৌর মেয়র আসাদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সদস্য একরামুল হক, উপজেলা বিএনএনপির সদস্য জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সদস্য সোহেল সিরাজী, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ খোরশেদ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর সীমান্ত পুঠিয়া উপজেলার সীমান্ত থেকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সীমান্ত এলাকা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তাটি ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার টাকায় টেন্ডারপ্রাপ্ত হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান বরেন্দ্র কনেস্ট্রাকশন বাস্তবায়ন করবেন। এই রাস্তা দিয়ে রাজশাহীর বাগমারা, পুঠিয়া ও নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার জনগণ যাতায়াত করে থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত