
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে দেশজুড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে র্যালি, সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে দেশজুড়ে এই আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল সকাল ১১টায় সদর উপজেলার বরফ কল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬'র উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সরকার আশ্রাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম এমপি বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান আরও বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ফেনী প্রতিনিধি : ফেনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও রপ্তানি সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। জেলা প্রশাসক মাহবুবউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজ সেবক রাশেদ ইকবাল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির প্রমুখ।
রংপুর ব্যুরো : রংপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নগরীর খামারে অবস্থিত সদর প্রাণিসম্পদ দপ্তরে মেলার উদ্বোধন করা হয়। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো শুরুতে বর্ণাঢ্য র্যালি, র্যালিটি সদর প্রাণিসম্পদ দপ্তর হতে শুরু করে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় দপ্তরে এসে শেষ করে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয় পরে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ও মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল মাবুদ (বিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, রংপুর বিভাগীয় ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন,রংপুর চিড়িয়াথানার কিউরেটর ডাক্তার ওমর ফারুক, রংপুর হাঁস-মুরগি খামারের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম প্রমুখ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেনসহ অন্যান্যরা।
১৫টি স্টলে দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন খামারিরা তাদের পশুপাখি প্রদর্শন করেন। এছাড়াও পশু পালনের বিভিন্ন উপকরণসহ আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সপ্তাহ ব্যাপী প্রাণিসম্পদের সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন।
রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে খামারিদের আরও উদ্যোগী হতে হবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ খামারিদের পাশে থাকবে। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আশুলিয়া: প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনায় গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ অর্জন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। 'প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন' ক্যাটাগরিতে ইনস্টিটিউটটি মর্যাদাপূর্ণ এ পদকের স্বর্ণপদক লাভ করে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে স্বর্ণপদক তুলে দেন। বিএলআরআই দীর্ঘদিন ধরে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, উন্নত জাত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব ও জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে। ইনস্টিটিউটের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল দেশের খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ স্বর্ণপদক অর্জন বিএলআরআই-এর বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। একই সঙ্গে এ অর্জন দেশের প্রাণিসম্পদ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিএলআরআই-এর অগ্রণী ভূমিকার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
দাউদকান্দি : রপ্তানিমুখী প্রণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ্থ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাকির হোসেন। সাবেক প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাবিবুর রহমান,উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আবু মুসা, অধ্যক্ষ আব্দুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো.আব্দুল ওয়াদুদ, খামারী সাদ্দাম হোসেন, খামারী মল্লিকা নন্দী প্রমুখ।বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান প্রমুখ।
ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি সার্জন ডা. মো. আসমাউল ইকবাল মৃদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাটুরিয়া : মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের হয়। পরে সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন। ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুর রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
লংগদু : রাঙামাটির লংগদুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্কুল ফিডিং কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মানিকজোড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম ও দুধ বিতরণ করা হয়।
মেঘনা : কুমিল্লার মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তার। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ডোমার : নীলফামারীর ডোমারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল করিমের সভাপতিত্বে ও এফএএআই মোস্তাকিন বিল্লাহর সঞ্চালনায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. জাকিরুল ইসলাম,মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, পৌর বিএনপি সাবেক সভাপতি আনিছুর রহমান আনু,সাবেক সাধারন সম্পাদক মো. মোজাফ্ফর আলী,উপজেলা জামায়েতের সেক্রেটারি রবিঊল আলম,খামারি মোজাফ্ফর হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।
পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমগীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও জামায়াতের আমির বাবুল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ এবং খামারিরা। বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হচ্ছে। গতকাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত,উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়, ভেটেরিনারি সার্জন ইমাল আল হোসাইন, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,উপজেলা জামাতের আমির মোয়াজ্জেম মাস্টার, হালুয়াঘাট থানার ওসি মো. জালাল উদ্দিন,হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
মির্জাগঞ্জ : পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম সোহাগের সভাপতিত্বে, এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহসানুল্লাহু পিন্টু, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন সুজন, বিএনপি নেতা হাসিবুল গনি মনির খন্দকার। আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডেইরি ফার্মের মালিক ও উদ্যোক্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাগঞ্জ ডেইরী ফার্মের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার।
হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে দিনব্যাপী নানা কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির (শিহাব)। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং দেশের রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- পালিত হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। ভেটেরিনারি সার্জন ডা. সারা তৈফুন্নাহার সভা সঞ্চালনা করেন। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান। এ সময় বক্তব্য দেন- উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আজমল হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান কাঞ্চন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিমন, সাংবাদিক হাবিবুর রহমান, খামারি শাকাওয়াত হোসেন সোহাগ ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিলন আকন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ খাত দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ করে যুবসমাজ গাভি ও ষাঁড় পালনসহ গবাদিপশু ও হাঁস-মুরগির খামার গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, দুধ, ডিম ও মাংস উৎপাদনে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন জরুরি। এ জন্য উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনার প্রসার ঘটাতে হবে।
পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।