ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নাশকতার মামলায় সাবেক এমপি বদির ছেলেসহ চারজন কারাগারে

নাশকতার মামলায় সাবেক এমপি বদির ছেলেসহ চারজন কারাগারে

সিলেটে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন, ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং পৌর কাউন্সিলর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন কক্সবাজার আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসান চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গ্রেপ্তাররা হলেন— সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ শাওন আরমান, ছোট ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় দায়ের দুই মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে। দুপুরে গ্রেপ্তার ৪ আসামিকে টেকনাফ আদালতে হাজির করা হয়। পরে শুনানী শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত