ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ

সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর সাইদুল ইসলাম (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাইদুল ইসলাম রুপুসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তার মায়ের নাম জহুরা বেগম। পরিবার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার বিকালে পাঁচটার দিকে সিঙ্গারা কিনতে বাড়ি থেকে বের হয় সাইদুল।এরপর থেকে তার আর কোন খবর পাওয়া যাচ্ছিলো না সাইদুলের। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘ ছয় দিন নিখোঁজ থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে উপস্থিত বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, আমি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেফটি ট্যাংক থেকে সাইদুলের লাশ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত