ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

তাবলিগের সাথীদের সঙ্গে এমপি জামালের শুভেচ্ছা বিনিময়

তাবলিগের সাথীদের সঙ্গে এমপি জামালের শুভেচ্ছা বিনিময়

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল বলেছেন, 'তাবলিগের দুই পক্ষকে এক হতে হবে। টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি। ঝালকাঠির বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে তিন দিনব্যাপী জেলা ইজতেমার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার বাদ জুমা তাবলিগের সাথীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এমপি জামাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'ইসলামের শত্রু পশ্চিমা বিশ্ব। বাংলাদেশের সব আলেম-ওলামাকে শত্রু মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে আড়াই লাখ নিমগাছ রোপণ করেছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টঙ্গীর ইজতেমা ময়দান ওয়াক্?ফ করে দিয়েছিলেন।

তাদের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ইমামের প্রতি সুদৃষ্টি দিয়েছেন। ঝালকাঠির জেলা ইজতেমা পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সঙ্গে ছিলেন জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার, জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক যুবায়ের তালুকদার মিসকাত, সেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুর রহমানসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত