ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

যান্ত্রিক পদ্ধতিতে ভুট্টা রোপণে সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ

যান্ত্রিক পদ্ধতিতে ভুট্টা রোপণে সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ

আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তন হয়েছে ভুট্টা বীজ রোপণ (লাগানোর) পদ্ধতি। লালমনিরহাটের হাতীবান্ধার বিভিন্ন গ্রামে চলছে এখন আধুনিক যন্ত্রের সাহায্যে (মেশিন দিয়ে) ভুট্টা রোপণ। এই পদ্ধতিতে ভুট্টা রোপণে সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে বলে ধারণা কৃষকের। স্থানীয় কৃষকরা জানান, প্রতি বছর শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে ভুট্টা চাষ করতে গিয়ে হিমশিম খেতে হতো। এই আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু হওয়ায় তাদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। পাশাপাশি সঠিক দূরত্বে বীজ বপন নিশ্চিত হয়। এক ঘণ্টায় প্রায় ৩০ শতাংশ জমিতে বীজ রোপণ করা সম্ভব। ভুট্টা বীজ লাগানো বা রোপণ করার জন্য বর্তমানে মেশিনে আগ্রহ বেশি। অল্প সময়ে অধিক জমিতে আবাদ করতে পারায় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

হাতীবান্ধা উপজেলার তিস্তার বুকে জেগে ওঠা বালুচরে এখন লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। তিস্তা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, ভুট্টাচাষে লাভজনক হওয়ায় আমন মৌসুমের ধান ঘড়ে তুলতে না তুলতেই ভুট্টা চাষে ঝুকে পড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আশা করছেন বাম্পার ফলনের। তাই সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের জন্য এই প্রথম ভূট্টা লাগানোর হ্যান্ড অপারেটেড সিড ড্রিল মেশিন (আঞ্চলিক ভাষায় ভুট্টা গাড়া মেশিন) দিয়ে চলছে ভুট্টা রোপণ। এই পদ্ধতিতে ভুট্টা রোপণ করলে সময়, শ্রম, অর্থ সব দিকেই সাশ্রয় হবে বলে ধারণা কৃষকদের। পাশাপাশি সঠিক দূরত্বে বীজ বপন নিশ্চিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ বালুচরে আধুনিক যন্ত্র ব্যবহার করে সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপণ করা হচ্ছে। আগে যেখানে এক বিঘা জমিতে হাত দিয়ে ভুট্টার বীজ লাগাতে বেশ কয়েকজন শ্রমিক ও পুরো দিন সময় লাগত, সেখানে আধুনিক এই মেশিনের সাহায্যে মাত্র আধা ঘণ্টায় সেই কাজ শেষ হচ্ছে।

ডাউয়াবাড়ী এলাকার কৃষক এনামুল ইসলাম বলেন, "আগে ভুট্টা লাগানোর মৌসুমে শ্রমিক পাওয়া যেত না, পেলেও মজুরি ছিল অনেক বেশি। হাতে লাগাতে সময়ও লাগতো অনেক। এখন যন্ত্র দিয়ে খুব দ্রুত ও সুন্দরভাবে সারিবদ্ধভাবে বীজ লাগাতে পারছি। এতে খরচ যেমন কমছে, তেমনি ফলনও ভালো হবে বলে আশা করছি। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেন, চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় আনতে আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি। যন্ত্রের মাধ্যমে ভুট্টা বপন করলে বীজের অপচয় কমে, চারা সমানভাবে গজায় এবং সার ব্যবস্থাপনা সহজ হয়। এতে চরের প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে বেশি লাভবান হবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত