ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় সাতক্ষীরায় ৩ দিনব্যাপী আঞ্চলিক অংশীজন কর্মশালা ও অন্তর্ভুক্তি মেলা (ইনক্লুশন ফেয়ার)-২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠান থেকে এসময় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে ৪২ জনের মাঝে স্ট্যান্ডিং ফ্রেম, হুইলচেয়ার, ওয়াকার, স্পেশাল সিটিং চেয়ার ও কর্নার চেয়ার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ১৪ জনের মাঝে বাইসাইকেল, পাওয়ার গ্লাস ও শ্রবন সহায়ক যন্ত্র বিতরণ করা হয়। বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আফরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন বেসরকারী সংস্থা আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম। আয়োজকরা জানান, প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষা, চলাচল এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এবং অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত