ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

আদমদীঘিতে চোলাই মদসহ একজন গ্রেপ্তার

আদমদীঘিতে চোলাই মদসহ একজন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার চোলাইমদসহ মহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে সান্দিড়া গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিদুল ইসলাম আদমদীঘির সান্দিড়া গ্রামের সরফুল ইসলামের ছেলে। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে গ্রামে মহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি মদ বিক্রি করছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে গতকাল রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত