ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দীর্ঘ পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন বিভাগে এই অভিযান চালায়। প্রতিনিধি দলে ছিলেন দুদক কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ইমরান হোসেন ও তারিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক সানজিদা আক্তার শিলাসহ আরও দুই কর্মকর্তা। অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে দেরিতে আসা, নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগ, ওষুধ বিতরণে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে বিপুল পরিমাণ পরীক্ষার কিটের হিসাবে গরমিলসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত