ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি হাঁস প্রজননকেন্দ্রের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

সরকারি হাঁস প্রজননকেন্দ্রের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আঞ্চলিক সরকারি হাঁস প্রজননকেন্দ্র থেকে হাঁস সরিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন, ওই কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক সায়লা শারমীন ও পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার শাকিলা পারভীন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান খান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ওই ২ কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ সিদ্ধান্তে তাদেরকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার রাতে ওই আঞ্চলিক সরকারি হাঁস প্রজননকেন্দ্র থেকে একটি মিনি ট্রাকে করে হাঁস সরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটক করে।

এ ঘটনার তদন্তে ওই খামারের ১৯৪টি হাঁস সরিয়ে নেয়ার চেষ্টার প্রমাণ মিলেছে।

এ তদন্ত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক। সরকারি নির্ধারিত দামে জব্দ করা হাঁস বিক্রি করা হয় এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। তিনি ওই দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত