প্রিন্ট সংস্করণ
০০:০০, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আমাদের শহরে যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে যত্রতত্র গাড়ি পার্কিং। প্রতিদিন অফিস, স্কুল, কলেজ কিংবা বাজারে যাওয়ার সময় রাস্তার দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে রাস্তা সরু হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই তৈরি হয় দীর্ঘ যানজট। বিশেষ করে ব্যস্ত সময়ে এই সমস্যা আরও বেশি দেখা দেয়। সবচেয়ে চিন্তার বিষয় হলো, অবৈধ পার্কিংয়ের কারণে অনেক সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার গাড়িগুলোও ঠিকমতো চলাচল করতে পারে না। পাশাপাশি ফুটপাত বা রাস্তার পাশে গাড়ি রাখা হলে পথচারীরাও বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং সাধারণ মানুষের ভোগান্তিও বেড়ে যায়। এই সমস্যা সমাধানে নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা এবং যেখানে-সেখানে গাড়ি রাখার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন। নিয়ম ভাঙলে জরিমানা করার পাশাপাশি চালক ও গাড়ির মালিকদেরও সচেতন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সাধারণ জনগণের সচেতনতার মাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া অতন্ত্য জরুরি। সবার জন্য নিরাপদ ও যানজটমুক্ত সড়ক নিশ্চিত করা এখন সময়ের দাবি।
লেখক : শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
ইডেন মহিলা কলেজ