ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন ববিতা

৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে এই পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন ববিতা

দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে এই পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।

২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তরা হলেন- জনপ্রিয় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া ব্যান্ড ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হয়েছে। একুশে পদক বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক-সামরিক কর্মকর্তা, বিদেশি আমন্ত্রিত অতিথি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত