ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে আসা হচ্ছে না শাকিরার

ভারতে আসা হচ্ছে না শাকিরার

ভারত সফর বাতিল করেছেন পপ তারকা শাকিরা। এতে হতাশ হয়েছেন পপ সম্রাজ্ঞীর লাখো ভক্ত। দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে পারফর্ম করার কথা ছিল শাকিরার।ৃ তার এই সফর ঘিরে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি।

আগামী ১০ ও ১৫ এপ্রিল দুটি শো করার কথা ছিল শাকিরার। পরে ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। এছাড়া দিল্লিতেও একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল। এই কনসার্টগুলোর টিকিটের দাম শুরু হয়েছিল ৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ভিআইপি শ্রেণিতে গিয়ে লাখ টাকার ঘর ছুঁয়েছিল। প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায় এরইমধ্যে হাজারো ভক্ত টিকিট সংগ্রহ করেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত