ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রেমিকার সঙ্গে বাগদান সেরেছেন আমির খান

প্রেমিকার সঙ্গে বাগদান সেরেছেন আমির খান

বলিউড তারকা আমির খানের প্রেমের কথা রাষ্ট্র হয়েছে এরমধ্যে। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিভিন্ন জায়গায় দেখা যায় তার সঙ্গে। এবার গুঞ্জন ছড়িয়েছে, বাগদান সেরেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে আমির-গৌরীকে। সেখানে গৌরীর আঙুল আদর করে জড়িয়ে ছিল দুর্মূল্য এক হীরার আংটি। যা দেখে দুজনের বাগদান নিয়ে চলছে ফিসফাস। এদিকে আমির বা গৌরী এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে এখনও সত্যতা যাচাই সম্ভব হয়নি। যদিও অনেকদিনের বাগদানের গুঞ্জনকে অনেকটাই সীলমোহর দিয়ে দিয়েছে ওই আংটি। গৌরীর আঙুলের ওই আংটি অ্যাকোয়ামেরিন নামে পরিচিত। এটি তৈরি করা হয়েছে ব্রাজিলিয়ান হীরা এবং নীলাসহ বিরল রত্ন দিয়ে। তৈরিতে সময় লেগেছে এক হাজার ঘণ্টা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত