ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গফুরের ঘুষ খাওয়া নিয়ে এলো ‘বাক বাকুম’

গফুরের ঘুষ খাওয়া নিয়ে এলো ‘বাক বাকুম’

ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘ঘুষখোর গফুর’-এর আইটেম গান ‘বাক বাকুম’ প্রকাশ পেয়েছে। ফানি ও স্যাটায়ারধর্মী এই নাটকের সঙ্গে মানানসই করে গানটিও তৈরি করা হয়েছে প্রাণবন্ত ডান্স বিটে।

গৌতম কৈরী পরিচালিত নাটকটির আইটেম গানে পারফর্ম করেছেন শরাফ আহমেদ জীবন ও সামিরা খান মাহি। গানে কণ্ঠ দিয়েছেন মির ব্রাদার্স ও রাম্মি খান আর র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন রিজান। গানটির কথা লিখেছেন অতনু তিয়াস এবং সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রায়।

ভিডিও ধারণে ছিলেন ফরহাদ হোসেন এবং সম্পাদনা ও কালার কারেকশন করেছেন শামীম হাসান। পরিচালক গৌতম কৈরী জানান, নাটকটি যেহেতু একটি কমেডি ও স্যাটায়ারধর্মী গল্প, তাই এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মজার ও নাচের গান যুক্ত করার পরিকল্পনা ছিল। গানটির লিরিক মূলত নাটকের কেন্দ্রীয় চরিত্র গফুরের ‘ঘুষ খাওয়া’ বিষয়টিকে ঘিরেই তৈরি হয়েছে। গানটি গল্পের আবহকে আরও প্রাণবন্ত করেছে বলে দাবি পরিচালকের।

তিনি আরও বলেন, গানটি এরইমধ্যে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের দর্শকরা এটি বেশ উপভোগ করছেন। ‘বিগ সিটি ড্রামা’ প্রযোজিত এই নাটকের আইটেম গান ‘বাক বাকুম’ প্রকাশ করা হয়েছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ইরম City Drama -এ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত