ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে আফরান নিশোর ‘দম’

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে আফরান নিশোর ‘দম’

ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলোর মধ্যে এখন পর্যন্ত দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে আফরান নিশো অভিনীত ‘দম’। সিনেমাটি সিনেপ্লেক্সে দারুণ সাড়া পাচ্ছে। আয় করছে মোটা অংকের টাকাও। দেশ মাতিয়ে ছবিটি বিদেশেও পা রেখেছে। অস্টেলিয়াতে দেখা যাবে ‘দম’।

এবার এলো নতুন সুখবর। আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’। আগামী ১০ এপ্রিল থেকে সিনেমাটি নিউইয়র্ক এবং লস আঞ্জেলেসে রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে। এরপর ১৭ এপ্রিল আমেরিকায় মুক্তি পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ ও নওশাবা রশিদ। এক বিবৃতিতে তারা জানান, আগামী শুক্রবার, ১০ এপ্রিল নিউইয়র্ক এবং লস আঞ্জেলসে প্রিমিয়ারসহ মুক্তি পাবে ঈদের উত্তাল করা সিনেমা ‘দম’। এই দুটি শহরে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল আমেরিকা এবং কানাডাজুড়ে মুক্তি পাবে ব্যতিক্রম ধর্মী এই সিনেমাটি।

রাজ হামিদ বলেন, ‘উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। দম হবে আমাদের ৫৩তম পরিবেশনা। আপনাদের ভালবাসায় এত দূর আসা।’ এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার পর থেকেই। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত