ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রেকর্ড ভিউ গড়েও দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার

রেকর্ড ভিউ গড়েও দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে জে কে রাওলিংয়ের জাদুকরী দুনিয়া। সম্প্রতি এইচবিও ম্যাক্স প্রকাশ করেছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার। গত ২৬ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই এটি ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, মুক্তির প্রথম ৪৮ ঘণ্টায় বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেলারটির ভিউ ২৭ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে, যা এইচবিওর ইতিহাসে নতুন রেকর্ড। তবে ভিউয়ের জোয়ার থাকলেও নেটিজেনদের মধ্যে বইছে মিশ্র প্রতিক্রিয়া। ইউটিউবের কমেন্ট বক্সে ভক্তদের মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই শৈশবের নস্টালজিক হ্যারি পটারের এই নতুন রূপান্তর সহজে মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত