ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নাজিফা তুষির প্রশংসায় অপি করিম

নাজিফা তুষির প্রশংসায় অপি করিম

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রেশার কুকার’ দেখে ছবি ও এর কলাকুশলীদের প্রশংসায় ভাসালেন নন্দিত অভিনেত্রী অপি করিম। এক ফেসবুক পোস্টে ছবিটির নির্মাণ, গল্প ও অভিনয় নিয়ে খোলামেলা মতামত জানিয়েছেন তিনি।

অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যেও তিনি মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন, আর সেটিই হলো প্রেশার কুকার। তার মতে, অযথা নাচণ্ডগান বা মারামারি ছাড়াও শক্তিশালী গল্প দিয়ে দর্শককে ধরে রাখা যায়- এই সিনেমা তারই প্রমাণ।

অভিনেত্রী জানান, রায়হান রাফির আগের কাজগুলোর তুলনায় এই সিনেমা ভিন্নধর্মী, যেন নির্মাতার এক নতুন রূপ। অভিনয়ের প্রসঙ্গে এসে বিশেষভাবে প্রশংসা করেন নাজিফা তুষির। অপি করিমের কথায়, তুষির অভিনয়ে এক ধরনের তীব্রতা রয়েছে, যা গল্পকে আরও গভীর করে তোলে। পাশাপাশি রিজভী রিজু এবং ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটবে বলে মন্তব্য করেন তিনি। শুধু অভিনয় নয়, ছবিটির কারিগরি দিক নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন অপি করিম। তাঁর মতে, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, সাউন্ড, সেট, কস্টিউম, মেকআপ ও লোকেশন- সব ক্ষেত্রেই যত্নের ছাপ স্পষ্ট। তবে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি; বিশেষ করে কিছু দৃশ্য সংক্ষিপ্ত করা বা কয়েকটি চরিত্র বাদ দিলে গল্পটি আরও সংহত হতে পারত বলে মনে করেন।

সব মিলিয়ে, গল্পনির্ভর এমন একটি সিনেমা নির্মাণে সাহস দেখানোর জন্য নির্মাতা রায়হান রাফিকে সাধুবাদ জানিয়েছেন অপি করিম। ভবিষ্যতেও তার কাছ থেকে এমন ভিন্নধর্মী কাজের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত