ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। ‘সহজলভ্য নই’ শিরোনামের এই গানটি গত শুক্রবার প্রযোজনা সংস্থা জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মূলত ঈদ উপলক্ষেই শিল্পীর পক্ষ থেকে শ্রোতাদের এই উপহার। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। এক বিজ্ঞপ্তিতে জি সিরিজ জানিয়েছে, ‘সহজ আমায় ভাবতে পারো, সহজলভ্য নই’, এমন গভীর ও আবেগী কথায় সাজানো হয়েছে গানটি। দীর্ঘ বিরতি কাটিয়ে পার্থ বড়ুয়ার কণ্ঠে নতুন এই ঘরানার গানটি এরইমধ্যে শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গীতিকার ও সুরকার আহমেদ রাজীব জানান, এই গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে ভিন্ন এক আবেগের প্রকাশ ঘটেছে। যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। রাজীবের মতে, সম্পর্কের জটিলতা ও নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার যে দৃঢ় বার্তা গানে দেওয়া হয়েছে, তা পার্থ বড়ুয়ার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়েছে। নতুন এই গানটি নিয়ে পার্থ বড়ুয়া জানান, রোম্যান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। মূলত আত্মমর্যাদা ও সম্পর্কের টানাপোড়েন ঘিরেই তৈরি হয়েছে গানটির আবহ। এদিকে দর্শকরাও উপভোগ করছে গানটি। একজন লিখেছেন, আগের জীবনে ফিরে গেলাম। এমন গান আরও বেশি বেশি করা উচিত। ইউটিউব চ্যানেল ‘জি সিরিজ মিউজিক’-এ গানটি এখন সব শ্রেণির শ্রোতাদের জন্য উন্মুক্ত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত