ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গতকাল শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্টের। কিন্তু তা আর হচ্ছে না; এক পোস্টের মাধ্যমে কনসার্টটি বাতিলের কথা জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান। গত শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জুনায়েদ ইভান লেখেন, ১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ‘অ্যাশেজ’ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।

কনসার্ট ভেন্যুর জায়গা স্বল্পতার কথা জানিয়ে জুনায়েদ ইভান আরও উল্লেখ করেন, প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস্যা হবে। শেষে আবেগঘন বার্তা দিয়ে এই শিল্পী বলেন, তাই আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত