ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শকদের নতুন কিছু দিতে হবে : রাফি

দর্শকদের নতুন কিছু দিতে হবে : রাফি

বর্তমান সময়ের দর্শকদের রুচি এবং চলচ্চিত্রের মৌলিকতা নিয়ে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফি। তার মতে, দর্শকরা এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং সচেতন। ফলে দায়সারা কাজ বা অনুকরণ দিয়ে তাদের মন জয় করা সম্ভব নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফি চলচ্চিত্রের সৃজনশীলতা নিয়ে কথা বলেন। তিনি জানান, একটি সিনেমা তখনই প্রকৃত অর্থে ‘অরিজিনাল’ হয়ে ওঠে, যখন তাতে নির্মাতার নিজস্ব চিন্তাধারা বা একটি শক্তিশালী ‘ভয়েস’ থাকে। অন্যের কনসেপ্ট ধার করে বা বর্তমানের জনপ্রিয় ট্রেন্ড অনুসরণ করে সাময়িক আলোচনা তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। তার কথায়, ‘এখনকার দর্শক অনেক স্মার্ট। আপনি যদি ভাবেন যে দর্শকদের যা ইচ্ছা তা-ই খাওয়াবেন, তাহলে ভুল করবেন। আমি সবসময় বিশ্বাস করি, একটা সিনেমা সার্থক হয় তখন, যখন সেখানে নির্মাতার নিজের একটা ‘ভয়েস’ থাকে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত