
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার ফিরছেন ভিন্নরূপে। তার আসন্ন সিনেমা ‘মাইশা’ ঘিরে এরইমধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি শুটিং সেট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি, যা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শুটিং সেটের একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টে রাশমিকা মান্দানা লিখেছেন- থিংস আর গেটিং সুপার ব্লাডি অন সেটস অফ মাইশা! অর্থাৎ সেটে এখন খুবই রক্তাক্ত পরিবেশ চলছে! এই একটি বাক্যই যথেষ্ট হয়েছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়াতে। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো একটি অন্ধকার, তীব্র অ্যাকশনভিত্তিক গল্প হতে যাচ্ছে, যেখানে আবেগের পাশাপাশি থাকবে সংঘর্ষ আর সহিংসতার তীব্র উপস্থিতি।