
ঈদে মুক্তি পাচ্ছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘মায়াপাখি’। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। নির্মাতা টিমের আগের দুই নাটক ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় এবারও দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।
আগের দুটি কাজের মতোই এবারের নাটকটির কেন্দ্রেও রয়েছে সম্পর্কের গল্প, তবে ভিন্ন আঙ্গিকে। নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের অনুমানের বাইরের এক অভিজ্ঞতা দেবে। নাটকের প্রতিটি বাঁকে থাকবে চমক, যা দর্শককে শিহরিত করবে এবং শেষ পর্যন্ত এক ধরনের আবেগঘন ধাক্কা দেবে। নির্মাতা সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্নস্বাদের কিছু নিয়ে আসছি।’
ল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে—হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেণী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। তার এই সহজ-সরল রূপেই মুগ্ধ হয় সাদাত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক জটিল মোড় নেয়।