ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের পদত্যাগ

রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের পদত্যাগ

দিন কয়েক ধরে গুঞ্জন চলছিল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে। নতুন খবর রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তিন দিন আগে ইমেইলে পদত্যাগপত্র পাঠান কোয়েল। যদিও উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয় সশরীরে উপস্থিত হতে হবে পদত?্যাগপত্র জমা দিতে হবে। তবে ভিপি হাউসে সাক্ষাতের কোনো সময় চাননি কোয়েল। গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল কোয়েল মল্লিকের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত