ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আধুনিক গানে নতুন চমক ফেরদৌস আরার

আধুনিক গানে নতুন চমক ফেরদৌস আরার

নজরুলসংগীতের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা এবার হাজির হচ্ছেন নতুন এক চমক নিয়ে। দীর্ঘ ৩১ বছর পর আধুনিক গানের অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে অ্যালবামের বেশ কয়েকটি গানের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।

দীর্ঘ সংগীতজীবনে নজরুলসংগীতের পাশাপাশি বিভিন্ন সময় আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন ফেরদৌস আরা। তার গাওয়া বেশ কিছু আধুনিক গান শ্রোতাদের প্রশংসাও কুড়িয়েছে।

তবে একক আধুনিক গানের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে দীর্ঘ বিরতি ছিল তার। নতুন অ্যালবাম প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, বিটিভিতে অডিশনের সময় তিনি নজরুলসংগীত ও আধুনিক- দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলেন। কিন্তু শুরু থেকেই নজরুলসংগীতকে নিজের প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নেন।

ফলে আধুনিক গান নিয়মিতভাবে করা হয়নি। যদিও বিভিন্ন সময়ে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশনের অনুষ্ঠানের জন্য আধুনিক গান গেয়েছেন। তিনি জানান, ১৯৯৫ সালে ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি থেকে তার আধুনিক গানের অ্যালবাম ‘মনের পাখি কথা কয়’ প্রকাশিত হয়েছিল। এরপর আর কোনো আধুনিক গানের অ্যালবাম করা হয়নি। সম্প্রতি ‘আহা কী সুন্দর খুঁটি’ শিরোনামের একটি আধুনিক গান রেকর্ড করার সময় নতুন করে অ্যালবাম করার ভাবনা আসে তার। সেই চিন্তা থেকেই শুরু হয় নতুন প্রকল্পের কাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত