ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের মাঝেও ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কমতি নেই। ফুটবল নিয়ে সেই চিরচেনা ভালোবাসার কথা এবার অকপটে স্বীকার করলেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছোটবেলা থেকেই তিনি ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের গল্প শোনান এই গায়িকা। আর্জেন্টিনার প্রতি ভালোলাগা কীভাবে তৈরি হলো, সে প্রসঙ্গে পূর্ণি বলেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকেই। আমার বড় ভাই দেখতাম যে পতাকা নিয়ে আসত অনেক বড় বড়। তো বাসায় যেরকম পতাকা লাগাত, ওই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতি একটা আলাদা ভালোবাসা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত