ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা

ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা

অভিনয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে ‘লাক্স সুপারস্টার-২০২৫’ বিজয়ী বিদূষী বর্ণিতার। একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু হতে যাচ্ছে। জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এখনও প্রজেক্টটির নাম চূড়ান্ত হয়নি। তবে ভেতরের সূত্র বলছে, এর সম্ভাব্য নাম হতে পারে ‘জাস্ট ম্যারিড’ অথবা ‘নিউলি ম্যারেড’। ওয়েব ফিল্মটি নির্মিত হবে পারিবারিক ও সম্পর্কভিত্তিক তিনটি দম্পতির গল্পকে কেন্দ্র করে। আগামী মাসেই এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বর্ণিতা। একইভাবে পরিচালক শিহাব শাহীনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু নিশ্চিত করেছেন, প্রজেক্টটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এবং আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে। এদিকে আরও আলোচনা তৈরি হয়েছে বর্ণিতাকে ঘিরে। শোনা যাচ্ছে, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর একটি সিনেমাতেও কাজ করার সুযোগ পেতে পারেন তিনি। লাক্স সুপারস্টার মঞ্চ থেকেই তাকে নিয়ে এমন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। প্রতিযোগিতার মঞ্চে বিজয়ী হওয়ার পর বর্ণিতা বলেছিলেন, গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত