
জনপ্রিয় ও দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি আবার চেনা ছন্দে ফিরছেন। কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কাজ থেকে দূরে থাকার পর অবশেষে ভক্তদের এক স্বস্তির খবর শোনালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই পরিচালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, এখন তিনি কথা বলতে পারছেন এবং খুব শিগগিরই নিয়মিত কাজে ফিরতে যাচ্ছেন। অমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে।’ তার কথায়, ‘আপাতত খুব কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারব।